কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে ভূইয়া বাড়ীতে বৃহস্পতিবার নিজ পুকুরে পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো হাফসরদিয়া গ্রামের জামাল ভূইয়ার ছেলে সায়ন (৫), একই পরিবারের মিলাত ভূইয়ার শিশু কন্যা মুন আক্তার (৪)। অপর দিকে দামপাড়া ইউনিয়নের কাজল মিয়ার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৫) নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতবস্থায় শিশুদেরকে নিকলী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।