কিশোরগঞ্জের নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে গত বুধবার বিকালে পানিতে ডুবে সুমাইয়া (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকাল ৩টার সময় বাড়ীর পাশে নদীতে গোসল করতে গেলে এই দুর্ঘটনার শিকার হয়। সুমাইয়া আক্তারের বাবার নাম কাজল মিয়া। পরে গত বুধাবার সন্ধ্যায় নিকলী সরকারী হাসপাতালে সুমাইয়াকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।