কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫১ শয্যা বিশিষ্ট্য হাসপাতালটি বর্হিঃ বিভাগের করোনা ভাইরাসের মধ্যে গাঁধা-গাধি করে ব্যবস্থাপত্র দিচ্ছে কর্তৃপক্ষ নেই কোন সামাজিক দূরত্ব। এ ছাড়া এক্সরে কক্ষটি যন্ত্রপাতি ও উপরের ওয়াল চুষে পানি পরে বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে কর্তৃপক্ষের কোন দেখবাল নেই। জানা যায়, বাজিতপুর উপজেলা কমপ্লেক্স সহ ১১টি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিরা কোন কোন সময় দেরিতে আসেন এবং কোন কোন সময় সঠিক সময়ে আসিলে ও সরকারী হিসাব মতে সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত থাকার কথা রয়েছে। কিন্তু তারা ৩টার আগেই অফিস ত্যাগ করেন। এদিকে ১১ ইউনিয়নে প্রত্যেক উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকার কথা। কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবা সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, ১০টা বাজার পরও কোন ডাক্তার তাদের কর্মস্থলে আসেনি বলে অভিযোগ উঠেছে। রোগীদের খাদ্যের মান ্একটু নিম্নমানের রয়েছে বলে রোগীদের মধ্যে অভিযোগ রয়েছে। এই বিষয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার জালাল উদ্দিন এই প্রতিবেদককে জানান, পূর্বে ডাক্তার স্বল্পতা ছিল। বর্তমানে এখন তেমন কোন ডাক্তার সংকট নেই বলে উল্লেখ করেন।