করোনাপরিস্থিতিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের সন্তান দেশের বিশিষ্ট শিল্পপতি াালহাজ্ব মোঃ এরশাদ উদ্দিন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে করিমগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে উপস্থিত থেকে কেএন ৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক ও পিপিই প্রদান করেন।
স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: রিয়াদ শাহেদ রনির হাতে তুলে দেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের তরুণ শিল্পপতি এরশাদ উদ্দিন করোনা দুর্যোগে প্রায় তিন হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। শিল্পপতি এরশাদ উদ্দিন “এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান” ও “বাংলাদেশ মিল স্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের” সভাপতিহিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন।
উল্লেখ্য করোনাভাইরাস মহামারীর দুর্যোগে দুস্থ, হতদরিদ্র, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষজন যখন দিশেহারা, ঠিক তখনই মানবিক সহায়তা নিয়ে কয়েক হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিল্পপতি এরশাদ উদ্দিন। তরুণ এই শিল্পপতির মানবিকতায় হাসি ফুটেছে দুস্থ, অসহায় আর কর্মহীন মানুষের মুখে। মানবিক এই কার্যক্রম সম্পন্ন করে জায়গা করে নিয়েছেন হাজারো পরিবারের অন্তরে।