কিশোরগঞ্জের নিকলী থানার এসআই শহিদুল্লাহ ও এসআই মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত্রে সাজনপুর থেকে এক জুয়া ব্যবসায়ীসহ ৬ জুয়ারীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে জুয়া ব্যবসায়ী সাজনপুর গ্রামের মৃত কাসম আলীর ছেলে চানঁ মিয়া(৫০), সৈয়দ আলীর ছেলে ফজলু মিয়া(২৮), মৃত আবদুর রউফের ছেলে ইসরাফিল মিয়া(৫৫), মৃত মোতালিব মিয়ার ছেলে মির্জালী (৩৬), চান মিয়ার ছেলে রমজান মিয়া(৩০) ও করম আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)। পুলিশ জানায় দীর্ঘদিন পরে চান মিয়ার বাড়ীতে জুয়ার আসর বসে আসছিল। গতকাল বিকালে চাঁন মিয়াসহ ৬ জনকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।