কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্ব দামপাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ীর সীমানা নিয়ে সেলিম মিয়া ও হান্নান মিয়ার মাঝে শালিশ বৈঠকে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সেলিম মিয়ার নির্দেশে বজলু, আজিমুদ্দিন, দুলাল মিয়া, আলমঙ্গীর, হাদিবুল সহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অ¯্রসজ্জিত হয়ে আব্দুল জব্বারের বাড়ীতে হামলা চালালে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন, মিঠু মিয়া ( ৩০), হান্নান মিয়া (৩৫), সবুজ মিয়া (৪০), মালেকা বানু (৬০), আব্দুল জব্বার (৭০), মুন্নী আক্তার (২০) ও অন্য ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মিঠু মিয়াকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও শংকামুক্ত নন। অপর হান্নান, সবুজ, মালেকা বানু, আব্দুল জব্বার, মুন্নী আক্তার কে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সেলিম মিয়ার বংশধররা গত কয়েক বছর ধরে আব্দুল জব্বারের বাড়ীর সীমানা নিয়ে কয়েক দফা শালিশ বৈঠক হলেও তারা শালিশানদের বৃদ্বাঙ্গল দেখিয়ে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। আব্দুল জব্বার দাবি করেন, সেলিম মিয়ার বংশধররা তাদেরকে এখনও পর্যন্ত হত্যার হুমকী দিয়ে আসছে। এই বিষয়ে মোঃ হান্নান মিয়া বাদী হয়ে সেলিম মিয়াকে প্রদান আসামী করে নিকলী থানায় গতকাল বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেন। অপর পক্ষ সেলিম মিয়া দাবি করেন, হান্নান মিয়ার লোকজন তাদের জায়গা দখল করে আসছে। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বাদীর অভিযোগটি গতকাল বৃহস্পতিবার মামলা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।