কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পথর্যালি ও করোনা ভাইরাসের সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর যৌথ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের সংক্ষিপ্ত এসব কর্মসূচি পালিত হয়েছে।
প্রকৃতির জন্য সময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার দুপুরে জেলা শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন “পরম চত্ত্বরে” বাপা’র বিভিন্ন উপ-কমিটি ও পরম’র নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য লোকজন পথর্যালিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন বাপার প্রত্নতাত্ত্বিক উপকমিটির আববায়ক আমিনুল হক সাদী,নগরায়ন উপ কমিটির সদস্য সচিব ফরিদ মিয়া, বাপার সদস্য সাইফুল ইসলাম, তারেক হোসেন টিপু, মো: খলিলুর রহমান, মো:শাহজাহান শেখ, সজিব ভুইয়া, রাসেল মিয়া ,আলী কাউসার অপু ,আমিনুল ইসলাম ফকির প্রমুখ।
বক্তারা বলেন, কিশোরগঞ্জের লাইফলাইন হিসাবে খ্যাত নরসুন্দা নদীটিকে পুণরায় দখল-দূষণে বিপর্যস্ত করা হচ্ছে। এ শহর যানযট ও জলযটে অচল নগরী হয়ে উঠছে। ইয়াবার নীল ছোবলে ক্ষত-বিক্ষত হচ্ছে তরুণ ও যুবসমাজ। জনপ্রতিরোধ গড়ে তুলে এর প্রতিকার করতে সকলকেই এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য কিশোরগঞ্জ চাই এবং বাসযোগ্য পৃথিবী চাই। এজন্যে সকল সচেতন নাগরিকদের এগিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন।
পথর্যালির সঞ্চালনা করেন বাপা’র কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল। পরে করোনায় আক্রান্ত পরম’র আহ্বায়ক ও বাপা’র সহ-সভাপতি অধ্যক্ষ শরীফ আহমদ সাদী’র সুস্থতা কামনা করা হয়।