কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সিঙ্গারহাটি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ইছাক মিয়া (৪৫) গত দের মাস আগে শনিবার (১৮ এপ্রিল) বাজিতপুর সরারচরে হিলচিয়া রোডে আহম্মদ আলীর লোকজনের হামলায় নিহত হন। এই ঘটনার পর গত শনিবার বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এই দিকে নিহত ইছাক মিয়ার বংশধরেরা আহম্মদ আলীর লোকজনের ১৫ থেকে ২০ টি বাড়ি ঘর ভাংচুর লুটপাঠ করেছে গেন্দু মিয়ার ও তার লোকজনেররা। এই ঘটনায় বাজিতপুর থানায় একটি জাতীয় পত্রিকায় স্থানীয় সাংবাদিক (নিকলী প্রতিনিধি) মোঃ জামসেদ আলী কে এক নম্বর আসামি করে মিথ্যা মামলায় ফাসানোর কারণে এলাকার মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সাংবাদিক জামসেদ আলী দাবী করেন, এলাকার কুখ্যাত চুর গেন্দু মিয়া ও তার লোকজনেরা আঠারোবাড়িয়া সিঙ্গারহাটি গ্রামের ইছাক মিয়া খুনের পর থেকে এই পর্যন্ত নারকীয় তান্ডব চালিয়ে আসছে। একই সঙ্গে এই খুনের ঘটনায় আসামীদের বাড়ীঘর লুটপাঠ ও ভাংচুর করে নগদ ১ কোটি টাকা, স্বর্ণালংকার সহ অন্তত কয়েক কোটি টাকার মালামালের ক্ষতি সাধন করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ছাড়া গেন্দু তার লোকজন এলাকায় মাদক সহ নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে বাজিতপুর থানার কর্মকর্তা ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাংবাদিককে আসামি না করার জন্য নিহত ইছাক মিয়ার লোকজনকে বলা হলেও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা মামলায় আসামি করেছেন। তিনি বলেন, মামলাটি বর্তমানে স্থবির হওয়ার উপক্রম হয়েছে বলে উল্লেখ করেন।