দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। রোববার রাতে সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সুজালপুর ইউনিয়নে জগদল বড়বাড়ী হতে খাজিন্দাপাড়া হয়ে বায়েজিদের মিল অভিমুখী রাস্তার এইচবিবি করণ রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সুজালপুর ইউনিয়নে মদনপুর মোবারক মাষ্টারের বাড়ীর মোড় হতে দুলাল মাষ্টারের বাড়ী অভিমুখী রাস্তার এইচবিবি করণ রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন, বীরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে পাল্টাপুর ইউনিয়নে ১৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উত্তর মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট এর উদ্বোধন, পাল্টাপুর ইউনিয়নে কাজল গ্রামে ২৬টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন ও ভোগনগর ইউনিয়নে ভাবকী আদিবাসী পাড়ায় ৫২টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।